বড়োদিন - বাংলা রচনা | Bengali Essay on Christmas Day | Bangla Paragraph Writing for Class 1-2-3-4-5-6

খ্রিস্টান সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব বড়োদিন। ২৫ ডিসেম্বর ঈশ্বরপুত্র যিশুর জন্মদিনে এই উৎসব পালিত হয়। খ্রিস্টান ধর্মের উপাসনালয়কে গির্জা বলে। গির্জাগুলো আলোয় সাজানো হয়। খ্রিস্টানরা নতুন পোশাক পরে গির্জায় যান উপাসনায় যোগ দিতে। বাইবেল পাঠ ও প্রার্থনা সঙ্গীত হয়। বাড়ির সামনে খ্রিস্টমাস ট্রি সাজানো হয়। ছোটোদের মনে এই বিশ্বাস আছে যে, বুড়ো সান্তাক্লজ তাদের জন্য উপহার রেখে যাবেন। বড়ো দিনের প্রিয় খাবার কেক। এই সময় দোকানে দোকানে কেক কেনার জন্য মানুষের ভিড় জমে ওঠে। বড়োদিনও এখন বাংলার বারোমাসে তেরো পার্বনের অন্যতম এক উৎসব।