সূচনাঃ অলিম্পিক হল বিশ্বের সবচেয়ে বড়ো ক্রীড়া প্রতিযোগিতার
আসর। প্রতি চার বছর অন্তর বিশ্বের একটি উল্লেখযোগ্য শহরে এই
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের ৩০-তম অলিম্পিকের আসর
বসেছিল গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন শহরে।
এই অলিম্পিকের বৈশিষ্ট্য : লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ
করেছিলেন পৃথিবীর ২০২ টি দেশের ২০ হাজারের বেশি ক্রীড়াবিদ।
পনেরো দিন ধরে নানা বিষয়ে প্রতিযোগিতা হয়েছিল এই ক্রীড়ানুষ্ঠানে।
ফলাফল এবং উল্লেখযোগ্য প্রতিযোগী : সোনা, রুপো এবং ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০৪ টি পদক পেয়ে
আমেরিকা যুক্তরাষ্ট্র হয় সেরা প্রতিযোগী দেশ। মোট ৮৭ টি পদক পেয়ে চিন হয় দ্বিতীয় স্থানাধিকারী এবং ৬৫
টি পদক পেয়ে আয়োজক দেশ গ্রেট ব্রিটেন হয় তৃতীয় স্থানাধিকারী। আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস
একাই ৪ টি সোনা ও ২ টি রৌপ্য পদক জিতে এই অলিম্পিকের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হন। ১০০মি. ও ২০০ মি.
দৌড় এবং ৪ × ১০০ রিলে রেসে সোনা জিতে জামাইকার উসেইন বোলট ‘বিশ্বের দ্রুতগামী মানুষের’ শিরোপা
পান। এঁরা ছাড়া এই অলিম্পিকে অসাধারণ ক্রীড়াশৈলী দেখিয়েছিলেন আমেরিকার মহিলা সাঁতারু মিসি
ফ্রাঙ্কলিন, দুই চিনা মহিলা সাঁতারু উ সিন্ন্জিয়া ও ইয়ে সিওয়েন, গ্রেট ব্রিটেনের মাঝারি পাল্লার দৌড়বীর মো
ফারা, সাইক্লিস্ট ক্রিস হোয় ও টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে এবং কেনিয়ার দৌড়বীর ডেভিড রুদিসা।
৩০-তম অলিম্পিকে ভারত : ২ টি রুপো এবং ৪ টি ব্রোঞ্জ পদক পেয়ে এই অলিম্পিকে ভারতের স্থান
হয়েছে ৫৫-তম। দুটি রুপো জিতেছেন কুস্তিতে সুশীল কুমার এবং সুটিং-এ বিজয় কুমার। ব্রোঞ্জ পদক পেয়েছেন
ব্যাডমিন্টনে সায়না নেহাল, বক্সিং-এ মেরি কম, সুটিং-এ গগন নারাং এবং কুস্তিতে যোগেশ্বর দত্ত। এ ছাড়া অন্য
সব বিভাগে আমাদের ফলাফল হতাশাব্যঞ্জক।
উপসংহার : ২০১৬ খ্রিঃ ব্রাজিলের রাজধানী রায়ো-ডি-জেনিরোতে অনুষ্ঠিত হবে ৩১-তম অলিম্পিক।
এতে ভালো ফল করতে হলে ভারতকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।