সূচনা : পছন্দ-অপছন্দ প্রতিটি মানুষের নিজস্ব ব্যাপার। হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, সবার
পছন্দ-অপছন্দও তেমনি একই রকম হয় না।
কী পছন্দ করি : সব কিছুর মধ্যে আমার প্রথম পছন্দের বিষয় হল
খেলা। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে যে কোনো খেলাই আমার ভালো
লাগে। ঘরে বসে লুডো খেলাও আমার পছন্দ। সময় পেলেই তাই আমি
খেলার পত্রিকাগুলিতে বড়ো বড়ো খেলোয়াড়দের জীবনী পড়ি। খেলার
পরে আমার পছন্দ বেড়ানো। প্রতি বছরই একবার সাত/দশ দিনের জন্য
আমরা বাইরে বেড়াতে যাই, সেই সময়টা কী যে আনন্দে কাটে কী বলব।
কী পছন্দ করি না : আমার অপছন্দের তালিকায় প্রথমেই পড়বে
টিভি দেখার প্রসঙ্গ। অনেকেই দেখি, ঘণ্টার পর ঘণ্টা টিভির পর্দায়
তাকিয়ে থাকে, আমার কিন্তু ব্যাপারটা ভীষণ বিরক্তিকর লাগে। যেমন আমি অপছন্দ করি আড্ডা মারা, অকারণে
বেশি কথা বলতে আমার ভালো লাগে না। তবে সবচেয়ে খারাপ লাগে পরীক্ষা এলে। পড়তে আমার ভালো
লাগে, কিন্তু পরীক্ষা ব্যাপারটা আমার কাছে খুব বিরক্তিকর। কিন্তু কী করব, স্কুলে পড়লে তো পরীক্ষা দিতেই
হবে—বাধ্য হয়েই বেজার মুখ নিয়ে পরীক্ষা দিতে বসি।
উপসংহার : আমার পছন্দ-অপছন্দের সঙ্গে অন্যের পছন্দ-অপছন্দ মিলবে না জানি, তবু বললাম, কারণ সত্যি বলাই সবচেয়ে ভালো।