ইদ - বাংলা রচনা | Bengali Essay on Eid | Bangla Paragraph Writing for Class 1-2-3-4-5-6

মুসলমান সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব হল ইঁদ। ইদ বছরে দুবার পালন করা হয়— ইদ-উল-ফিতর ও ইদুজ্জোহা। প্রথম ইদ হল সংযমের উৎসব। ধর্মপ্রাণ মুসমলানেরা একমাস উপবাস করেন। একে বলে ‘রোজা’। যে মাসে এই রোজা পালিত হয় সেই মাসের নাম রমজান মাস। তারপর রমজান মাস শেষ হলে প্রতিপদের চাঁদ দেখে ‘ইদ’ পালন করা হয়। ওই দিন মুসলমান সম্প্রদায়ের মানুষরা নতুন জামা-কাপড় পরে মসজিদে সমবেত হয়ে নামাজ পড়েন এবং পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা জানান। বিভিন্ন জায়গায় ইদ উপলক্ষে মেলা বসে। দূর দূরান্তের মানুষ এই সময় ঘরে ফিরে আসে। ইদ মিলনের উৎসব। সব ভেদাভেদ ভুলে মানুষ এই দিনটিতে আনন্দে মেতে ওঠে।